Saturday, August 10, 2019

গরুর হাটের মজার গল্প

আমি যদিও একজন মেয়ে, তবু সব সময় ছেলে দের সাথে প্যান্ট পড়ে চলা ফেরা করতাম।তো একবার কোরবানি ঈদে পাশে বাসার লোকজনের সাথে আমি গরু কিনতে হাটে যাবো নিয়ত করলাম।কারন আমাদের কোরবানি দেবার সামথ্য ছিলনা।যথা সময় তাদের বাড়ি সবচেয়ে ছোট ছেলেদের সাথে আমি বন্ধুত্ব ফিক্সড করে ফেললাম।এখন হাটে যাওয়ার পালা।জীবনে প্রথম হাটে যাওয়া, আমার উত্তেজনা শেষ নেই।যথাযথ ভাবে তাদের সাথে হাটে গিয়ে আমার চোখ ছানা ভরা। একি অবস্থা হাটের।কাদায়  থকথক করছে।তারা গরু দামাদামি করছে আর আমি কাদায় ধপাস করে পড়ে, মাখা মাখি।সেই কাদায় কি যে গন্ধ। ওয়াক থু।যথা সময় গরু নিয়ে। তাদের সাথে বাসায় এলাম।তখন সন্ধ্যা প্রায়।আমি দরজায় দাড়িয়ে নক করছি,আমার মা ভেবেছে ভর সন্ধ্যায় বুঝি ভূত এসেছে।মা আমার চিৎকার করে ফিট।।আমার বড় ভাই আমাকে দেখে লাঠি নিয়ে তাড়া করতে থাকে।আমি যত বলি ভাইরে আমি তোমাদের শিবা।কার শিবা কে।লাঠির কয়েকটি পিটান খেয়ে আমি কেঁদে উঠি।আর বলি আর মাইরনা আমি শিবা।আমার গলা আমার বড় বোনের কানে গেলে সে দৌড়ে এসে ভাইকে চড় মেরে বলে তুই কি ছাগল হলি বোনের গলা চিনিস না। আর জীবনেও আমি কোরবানি হাটে যাবার কথা মুখে আনিনি।
(collected)

No comments:
Write comments